Search This Blog

Wednesday, September 2, 2020

👔#কাপড়ে_দাগ_লাগলে_কি_কিরবেন?.👗

👕#বাসাই_কাজে_লাগবেঃ

কাপড়ে দাগ লেগে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় । দেখা যায়, দাগ উঠাতে না পারলে শখের ড্রেসটিই পড়ার অনুপযোগী হয়ে পড়ে । সাধারন ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে বা নরমাল ওয়াশে কঠিন দাগ দূর করা সম্ভব হয় না!

কোনো কারনে  কাপড়ে দাগ পড়ে গেলে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব দাগ উঠানোর। জেনে রাখুন কাপড় থেকে দাগ দূর করার সহজ কিছু উপায় সম্পর্কে:

💐 #চায়ের_দাগঃ

কাপড় থেকে চায়ের দাগ দূর করতে দাগ পড়া অংশটুকু তরল দুধে ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন, এতে দাগ হালকা হয়ে আসবে । পরে সাধারণ ডিটারজেন্ট দিয়ে হালকা ঘষা দিলেই দাগ উঠে যাবে ।
 
💐#সর্সের_দাগঃ

সসের দাগ উঠাতে প্রথমেই ঠান্ডা পানি দিয়ে দাগের জায়গাটি ভালো করে ধুয়ে নিন । এবার লেবুর রস দিয়ে ঘষে পরিষ্কার করে নিন, দাগ উঠে যাবে ।
 
💐#সাদা_কাপড়ে_অন্য_কাপড়ের_দাগঃ
সাদা কাপড়ে অন্য কাপড়ের দাগ লাগলে প্রথমে শুধু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন । এরপর ভিনেগার দিয়ে ঘষে আবার কিছুক্ষন ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন ।
 
💐#কালির_দাগঃ
কালির দাগ লেগে গেলে না ঘষে সেখানে কিছু পরিমাণ টুথপেস্ট লাাগিয়ে নিন । ১৫/২০ মিনিট শুকানোর পর ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে নিন ।
 
💐#কাদার_দাগঃ
বৃষ্টি বা কাঁদার দাগ কাপড়ে লাগলে ব্লিচিং পাউডার দিয়ে কাপড় পরিষ্কার করুন । দাগের জায়গায় ব্লিচিং পাউডার লাগিয়ে রাখুন কিছুক্ষন তারপর পানি দিয়ে ধুয়ে নিন ।
 
💐#হলুদের_দাগঃ
কাপড় থেকে হলুদের দাগ দূর করতে দাগের উপর কিছুটা গ্লিসারিন দিয়ে ঘষুন । তারপর কিছুক্ষন রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
 

তবে, কাপড়ের দাগ তোলার বিষয়টি ফেব্রিকের উপর ও অনেকটা নির্ভর করে থাকে ।।

👕#আরও_কিছু_দাগ_উঠার_উপায় ঃ👖

 ******** কাপড়ে লেগে যাওয়া দাগ তোলার উপায় *********

🎋(১) #ঘাসের_দাগ

মাঠে খেলা ধুলা গিয়ে  বা বসে আড্ডা দিয়ে ওঠার সময় খেয়াল করলেন কাপড়ে ঘাসের দাগ বসে গেছে । এই দাগ দূর করতে বেশ কসরত করতে হয় । এই দাগ দূর করতে দাগের উপর কিছুটা টুথপেস্ট নিয়ে ভেজা ব্রাশ নিয়ে দাগের উপর ঘষে নিতে হবে । যতক্ষণ না পুরোপুরি দাগ উঠে যাচ্ছে  ততক্ষণ এভাবে চেষ্টা করুন । এরপর সাধারনভাবে ধুতে ফেলুন ।

🎨(২)#রক্তের_দাগ

হঠাৎ  কেটে গেলে বা কোন ক্ষত থেকে কাপড়ে রক্ত লাগতেই পারে যা শুকিয়ে গেলে পুরোপুরি উঠানো সম্ভব হয় না । 

দোকান থেকে থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড যোগার করুন । প্রথমে দাগ লাগা কাপড়টি এতে ভিজিয়ে রাখুন । এরপর ছুরি বা ধারালো কিছু দিয়ে দাগের অংশটি ঘষে নিন এরপর আরো খানিক হাইড্রোজেন পার অক্সাইড  দিয়ে ধুয়ে নিতে হবে ।.

 রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেললে দাগ ভালোভাবে উঠে যায় । এছাড়া আরেকটি উপায় হচ্ছে দাগ লাগা কাপড়টি পানিতে ভিজিয়ে দাগের উপর লবন ছড়িয়ে দিন । ভালোভাবে ঘষে নিলে দাগ উঠে যাবে । এরপর সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুয়ে ফেলুন ।

🎠(৩) #ঘামের_দাগ

ঘামের  কারণে শার্ট বা কলারের হলদে দাগ হয়ে যায় । এই দাগ দূর করতে দারুন কার্যকর শ্যাম্পু । যেকোন শ্যম্পু দিয়ে কলারে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে । এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে ।

🎨(৩)#মেকআপের_দাগ

মেকআপের  সময় অসাবধানতায় কাপড়ে দাগ বসে যেতে পারে । এজন্য একটি সাদা রুটি নিয়ে সাদা অংশ গুঁড়ো করে নিন । এরপর রুটির গুঁড়ো লিপস্টিকের বা  মেকপের দাগের উপর ঘষে নিতে হবে । একটা সময় দাগ পুরোপুরি উঠে আসবে । এরপর কাপড়ে লেগে থাকা গুঁড়ো ঝেড়ে ফেলুন ।

🔬(৪) #গ্রিজের_দাগ

কাপড়ে গ্রিজ লেগে গেলে দাগের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন । কিছুক্ষণ এভাবেই রাখুন যেন কর্নফ্লাওয়ার গ্রিজ শুষে নিতে পারে । তারপর কর্নফ্লাওয়ার ঝেড়ে ধুয়ে নিন ।

👚(৫) #তেলের_দাগ

মাথায় তেল দিয়ে ঘুমালে বা খাবার খাওয়ার সময় কয়েক ফোটা তেল পড়ে কাপড় নষ্ট হয়ে যায় । বালিশের কভারে ও কাপড়ে লেগে থাকা তেলের দাগ দূর করতে সাধারন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে ।

এছাড়া ও আরেকটি উপায় হল ৩ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন । এরপর দাগের স্থানটি সামান্য ভিজিয়ে নিয়ে তাতে মিশ্রণটি ঘষে ঘষে লাগান । এভাবে ১ ঘন্টা রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন । দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত আবার একইভাবে চেষ্টা করুন ।

💄(৬) #চকলেটের_দাগ

এক্ষেত্রে প্রথমেই দাগ যতোটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন । দাগ কিছুটা হালকা হলে স্যানিটাইজার মিশিয়ে কিছুক্ষণ  ভিজিয়ে রাখুন । এরপর ধুয়ে ফেলুন সাবান বা পাউডার দিয়ে ।

🎆(৭) #হলুদের_দাগ

কাপড়ের যে স্থানে হলুদের দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ লেবু দিয়ে ঘষুন ।এরপর রোদে শুকাতে দিন । শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন । এছাড়া গ্লিসারিন ব্যবহার করতে পারেন। দাগের উপর গ্লিসারিন লাগিয়ে রাখুন । এক ঘনটা পর কাপড় ধুয়ে ফেলুন ।

💄(৮) #মেহেদির_দাগ

মেহেদির  দাগ  দূর করার জন্য দুধ বেশ কার্যকর । দাগ লাগা স্থানে দুধ দিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন ।এরপর ডিটাররজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন । দেখবেন দাগ গায়েব ।

👗(৯) #কালির_দাগ

কলমের কালি কাপড়ে লেগেছে । এই কালি দূর করতে অ্যালকোহল ঘষে নিন  ।  তাছাড়া একটি স্পঞ্জ দুধে ভিজিয়ে স্পঞ্জটি দাগের উপর ঘষে নিলেও দাগ উঠে যাবে । তাছাড়া কাপড় সাদা হলে কালি লাগা অংশে লেবু দিয়ে ভিজিয়ে রাখুন । তারপর সাবধানে ধুয়ে ফেলুন যেন কালি ছড়িয়ে না যায় । কালি লাগার পর যত দ্রুত সম্ভব এই পদ্ধতি অনুসরন করুন । দাগ লাগার পর একবার গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে ফেললে দাগ উঠানো সম্ভব নয় । কালি লাগার পর কাপড় ইস্ত্রি করবেন না , এতে দাগ বসে যাবে ।

👘(১০)#চায়ের_দাগ

অসাবধানতায়  কাপড়ে চা পড়ে যেতে পারে তবে খানিকটা চিনি ব্যবহার করুন এতে দাগ চলে যাবে ।

👕(১১) টমেটো কেচাপের দাগ

দাগের উপর ভিনেগার দিয়ে ঘষুন এরপর ধুয়ে ফেলুন ।

👕(১২) বমির দাগ

ডিটারজেন্টের সাথে লেবুর রস ও ১ টেবিল চামচ লবন মিশিয়ে নিন । এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন । দাগ উঠে যাবে ।

************  কাপড়ের রং ঠিক রাখার উপায়  *************

কাপড়ের রং ঠিক রাখার জন্য কিছু উপাদান রয়েছে, এই উপাদানগুলো কাপড় ধোয়ার সময় মেশালে কাপড়ের রং অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে ।

👕(১) ভিনেগার

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন । ভিনেগার কাপড়ের রং স্থায়ি হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করে । ধোয়ার পর ভিনেগারের গন্ধ চলে যাবে ।

👕(২) লবন

নতুন সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবন মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন । তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন । এতে কাপড়ের রং নষ্ট হবে না এবং রং ছড়িয়ে যাবে না ।

👕(৩) বেকিং সোডা

বেকিং সোডা কাপড়ের উজ্জ্বলতে বাড়ায় । কাপড় ধোয়ার সময় বালতিতে আধা কাপ বেকিং সোডা দিন । এতে রং ঠিক থাকবে।

কাপড়ের রং ঠিক রাখতে এই টিপসগুলো মেনে চলুন । আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কাপড় কখোনই কড়া রোদে শুকাতে দেবেন না , এতে কাপড়ের রং খুব দ্রুত নষ্ট হয়ে যায় ।

উপররে টিপস মেনে চলুন আর আপনার  কাপড় থাকুক দাগ মুক্ত নতুনের মত উজ্জ্বল ।

1 comment:

Softner Remome কি ভাবে করব?

 #অল্প_কাপড়ের_Softner_Remove / #ফেব্রিকে_Absorbance_করা_উপায়ঃ   #আমাদের_যা_করতে_হবেঃ   ১.আমরা যে ফেব্রিক টি Softner Remove বা Absorbance করা...